১১ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৫ ১৩:০২:৪৭


জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

পুরস্কারের জন্য মনোনীতরা হলেন-

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

সাহিত্যে অবদানের জন্য মরহুম মো. আমির হামজা।

স্থাপত্যে অবদানের জন্য মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

এ ছাড়া গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।