করোনা: আজও মৃত্যুশূন্য দেশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৬ ১৭:১১:৪৪
গককালের মতো আজও করোনায় মৃত্যুশূন্য একটি দিন দেখল বাংলাদেশ। তবে মৃত্যুর সংখ্যা শূন্য হলেও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
বুধবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৬ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














