বাড্ডার চাইনিজ ডরমেটরির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৬ ২০:৪৩:১৫


রাজধানীর মেরুল বাড্ডায় একটি চাইনিজ ডরমেটরিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার রাত ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কারো হতাহত হওয়ার খবরও আমরা পাইনি।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে বারিধারা থেকে দুটি ইউনিট রওনা হলেও রাস্তায় যানজটের কারণে ৭টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

এএ