রাজধানীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৮ ১০:৪৯:৩৯
রাজধানীর খিলগাঁওয়ে ইভা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে তালতলা মোল্লারটেক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। সে তার ফুফুর বাসায় থেকে পড়াশুনা করত।
ইভার ফুফু সুরমা বেগম জানান, ইভা রাজধানীর তালতলা মোল্লারটেকে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আমার বাসায় থেকে পড়াশুনা করত। সে আমার ভাতিজি। রাতে তার রুমে গিয়ে দেখি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলে আছে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন ইভাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














