সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৯ ১৪:৩২:০২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ মার্চ) আলাদা আলাদা শোকবার্তায় তারা সাহাবুদ্দীন আহমদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, এদিন সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মারা যান।
সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ ও ৬ষ্ঠ প্রধান বিচারপতি। তিনি দুইবার দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন করেন। প্রথমে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতি এবং পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের ২৩ জুলাই থেকে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














