দুই দিনের সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২০ ২০:২৪:৪৫
দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ রবিবার (২০ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারে অবস্থানের সময় সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ ‘দোহা আন্তর্জাতিক মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ডিএমডিআইএক্স ২০২২’ ও ‘মিডল ইস্ট নেপাল কমান্ডারস কনফারেন্স-এমইএনসি’তে অংশ নেবেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














