ভারতে সেফ হোমে আটকে থাকা ২৩ নারী-শিশু দেশে ফিরেছে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২২ ২০:৫৪:৩২
পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে আটকে থাকা ২৩ জন বাংলাদেশি নারী ও শিশুকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
সোমবার বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে প্রতিষ্ঠিত নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে ভারতে পাচারের শিকার ২৩ জন বাংলাদেশী নারী ও শিশু পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরে।
আটককৃত নারী ও শিশুদের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেটস অব চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতাকে যথাযথভাবে অবহিত করে। তারপর বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার এসব সেফ হোম পরিদর্শন করে আটককৃত নারী ও শিশুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে অবহিত করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নারী ও শিশুদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা ট্রাভেল পারমিট ইস্যু করে যথাসম্ভব দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














