রাজধানীতে মাদক কেনা-বেচার দায়ে গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৩ ১২:৪১:৩৪


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩১৯০ পিস ইয়াবা, ৬২ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৪০টি নেশা জাতীয় ইনজেকশন ও ১৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (২৩ মার্চ)সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।