শাজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৫ ১০:৫৬:০৬
রাজধানীরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও সামিয়া প্রীতি নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাজাহানপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সামিয়া প্রীতি (২৪) ঘটনার সময় রিকশায় ছিলেন। তিনি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাতে টিপু গাড়িতে করে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে তার ড্রাইভার ও টিপু গুলিবিদ্ধ হন। ।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার পরপরই থানা পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র্যাব দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটতে পারে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














