গ্যাসের লিকেজ থেকে রেস্তোরায় বিস্ফোরণ, দগ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৭ ১৯:৫৬:২৬
রাজধানীর মোহাম্মদপুরে নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছেন।
রোববার (২৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. আমিনুল ইসলাম (১৮), মো. হৃদয় (২১), মো. সাইফুল ইসলাম (২২), মো. রাব্বি (২২) ও মো. মিঠু (২৪)।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘দগ্ধদের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














