ঢাকায় সাবওয়ে নির্মাণের বিকল্প নেই: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৯ ১৫:১৪:২৭


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন ঢাকা শহরের যে অবস্থা এতে করে সাবওয়ে নির্মাণের কোনো বিকল্প নেই।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ড্রাফট ফাইনাল রিপোর্টের ওপর মতামত নেওয়ার জন্য আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আড়াই কোটি মানুষের এই নগরীতে সাবওয়ে নির্মাণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব।

সানবিডি/এনজে