রমজানে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-৩০ ১৭:০১:৪৫
আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৩০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে রমজান মাসের জন্য অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। পাশাপাশি প্রতিদিন দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব বিধি-বিধান অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














