ঢাকা কলেজের সামনে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-৩০ ২১:৩৭:২১
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও সংঘর্ষ চলছিল।
নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে ওসি স ম কাইয়ুম রয়েছেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঘটনার বিস্তারিত এখনো আমরা জানতে পারিনি। সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ডাকা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














