যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৪ ১৯:২৯:০৬
মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু চিকিৎসক সৈয়দ কেফায়েতুল্লাহ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের রচস্টার বাফেলর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ডা. কেফায়েতুল্লাহর ফুফাতো বোন তাহসিন অর্নি জানান, ডা. কেফায়েতুল্লাহ সস্ত্রীক যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় কেফায়েতুল্লাহর শ্যালক গাড়ি চালাচ্ছিলেন। কেফায়েতুল্লাহর স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে আছেন।
ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা। তিনি জেলার চোখের চিকিৎসক হিসেবে সমাদৃত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














