রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযান, আটক ৪৩
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৮ ১৪:৫১:০১
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২১৪৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮২০ গ্রাম গাঁজা, ২০০.৬ গ্রাম হেরোইন ও ২০ টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














