সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

প্রকাশ: ২০১৬-০২-২১ ১৩:৫৭:১৮


1402_102970বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরব এসে পবিত্র মক্কায়  ওমরাহ্ পালন শেষে রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চারজন  নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে তায়েফ থেকে ১৫০ কিলোমিটার দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরে কেশবপুর ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা ফারবীন (৩২),  আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইসলামের স্ত্রী (৩৫) সাইফুলের ছেলে (২০) ।

আহতরা হলেন- আব্বাস আলীর মেয়ে প্রীতি আব্বাস (১০) সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে (১৫)। তারা তায়েফের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

জানা যায়, শনিবার সকালে মক্কা থেকে ছেড়ে আসা গাড়িটি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সানবিডি/ঢাকা/আহো