আরও ২১ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২২ ১৬:৫৭:৫৯
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ২১ জন। এ নিয়ে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন।
তবে গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন।
শুক্রবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














