বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৯ ১৭:৫৯:২২
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ঘূর্ণিঝড়ের এই ছবিকে ১৩ হাজার ছবির মধ্য থেকে বাছাই করা হয়েছে গ্র্যান্ড পুরস্কারের জন্য। ১৫ইদন ঘূর্ণিঝড়ের পেছনে ছুটে 'ডর্ট' নামের এই ছবি তুলেছে অস্ট্রেলিয়ার জেমস স্মার্ট।
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। এটি প্রবল শক্তিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।
শুক্রবার (২৯ এপ্রিল) ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়।এরপর প্রবল শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। এতে উপকূলবর্তী জেলাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














