ডিএমপির মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৪ ১২:০০:৪৬


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০৭০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধারমূল্যে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সানবিডি/এনজে