৬ দিনের ছুটি শেষে অফিস খুলছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৪ ১৪:৪০:১১


পবিত্র ঈদুল ফিতরে ৬ দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলবে আগামীকাল (বৃহস্পতিবার, ৫ মে)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ (বুধবার, ৪ মে)।

গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুই দিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে (রোববার) অফিস করতে হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ কেটেছে বিধি-নিষেধের মধ্যে।

এএ