পবিত্র ঈদুল ফিতর

ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-০৫ ১৫:২১:২৭


মুসলিম সম্প্রদায়ের পবিত্র ফিতরের ছয় দিনের ছুটি শেষে আজ খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার। আজ বৃহস্পতিবার (৫ মে) থেকে এসব প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে।

মহামারি করোনা বিধি-নিষেধের দুই বছর পর এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। গতকাল বুধবার (৪ মে) পর্যন্ত সবার মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

আনন্দ-উৎসব শেষে কর্মস্থলে ফিরছেন সবাই। আজ বৃহস্পতিবার (৫ মে) কর্মস্থলে যোগ দিতে রাতেই ঘরে ফিরেছেন অনেকে।

গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি গতকাল বুধবার (৪ মে) শেষ হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রবিবার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার দুই দিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের আগামী রবিবার (৮ মে) অফিস করতে হবে।

সানবিডি/এনজে