শ্রীলঙ্কায় জরুরি ওষুধ সামগ্রী উপহার পাঠালো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৫ ১৩:২৪:০৩
শ্রীলঙ্কায় চলছে তীব্র অর্থনৈতিক সংকট । এমন মূহূর্তে দেশটিতে জরুরি ওষুধ সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প এসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপন ও ঢাকায় শ্রীলঙ্কার হাই কমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নে।
এসময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














