আরও ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৮ ১৬:৫৯:২২


গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন।

রোববার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য থাকায় এ পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত। তবে ভাইরাসটিতে আক্রান্তের পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।