আরও ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৯ ১৭:১৭:৫০


গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জন।

সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যুশূন্য হওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।