‘রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে সহযোগিতা করবে জাতিসংঘ’
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-১০ ১৬:৩৬:১৬
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মঙ্গলবার (১০ মে) দুপুরে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম অন মিয়ানমারের প্রধান নিকোলাস কোনজিয়ানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের কীভাবে নির্যাতন করছে তার তদন্ত করবে জাতিসংঘ। আর বাংলাদেশ সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে।
এ বিষয়ে ভিকটিমদের সঙ্গে তারা কথা বলবেন বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














