আরও ৫১ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১২ ১৬:১৬:৪৯
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন মানুষ। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে গত একদিনে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত।
বৃহস্পতিবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন মতে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














