কুমিল্লা সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী আরকানুল হক রিফাত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৩ ১৯:২৯:২৭
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আরকানুল হক রিফাতকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
দলের সিনিয়র নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।
গত ৫ মে থেকে কুমিল্লা সিটি করপোরেশন, ৩ উপজেলা পরিষদ, ৬ পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বিতরণ করে ক্ষমতাসীন দল। সাত দিনে কুমিল্লা সিটি নির্বাচনের জন্য মোট ১৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














