পিকে হালদারকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৪ ২০:২৯:৪৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাজার কোটি টাকা পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ভারতে গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেন,তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আজ শনিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে খবর আসেনি। আসলে পরে সিদ্ধান্ত নেব। ওনার (পি কে হালদার) নামে আমাদের এখানে মামলা রয়েছে। আমরা নিশ্চয়ই তাদের কাছে সহযোগিতা চাইব তাকে ফেরত আনার জন্য।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বলেন, আমরা তাকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করব।
উল্লেখ্য,অর্থ আত্নসাতের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তারও করেছে দুদক। এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














