ডিএমপির অভিযানে ৫৬ জন গ্রেফতার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৬ ১০:৩৮:৪৪
ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৮৩৬ পিস ইয়াবা বড়ি, ৫৪ কেজি ৮৯৭ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














