দুর্নীতি ও অর্থপাচার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-১৬ ১৪:৩৬:২৫


দুর্নীতি ও অর্থপাচার সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের নীতি ‘জিরো টলারেন্স’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার (বার্তা পরিষ্কার); দুর্নীতি ও অর্থপাচারের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আমরা এ ব্যাপারে সিরিয়াস।’

পি কে হালদারের গ্রেফতারের বিষয়টি নজরে আনা হলে  আজ সোমবার (১৬ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

বিষয়টি আদালতের নজরে আনেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।

প্রশান্ত কুমার (পি কে) হালদারকে গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

সানবিডি/এনজে