রাজধানীতে মাদক কেনা-বেচার দায়ে গ্রেফতার ৮৭
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৯ ১০:৫৯:৪২
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৮৬৭ পিস ইয়াবা, ১২১ কেজি ৭৪৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ১২৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৮ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা রুজু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














