আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৯ ১৫:৪৩:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, এবং কবি এবং আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চৌধুরী ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ সুপ্রসিদ্ধ গানটি লিখে বাঙালীর হৃদয় জয় করেছেন।
বৃহস্পতিবার (১৯ মে) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্দুল গাফফার চৌধুরী আজ সকালে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














