চাকরী স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২০ ১৬:০৯:১৬


ঠিকাদার দাস প্রথা বিলুপ্ত করে কর্মরত সকলের চাকরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।

শুক্রবার (২০ মে) সকাল ১০ টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম এসময় স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস, সাধারণ সম্পাদক এম এম জীবন, রফিকুল ইসলামসহ বাংলাদেশ আউটসোর্সিংয়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঠিকাদার দাস প্রথা বিলুপ্ত করে কর্মরত সকলের চাকরী স্থায়ীকরণ করতে হবে।

আউটসোর্সিং নীতিমালা ২০১৮ এর ৩ নাম্বার অনুচেছদে -৮ নাম্বার কলামে ঠিকাদারকে ছাড়া সরাসরি সেবা প্রদানকারীর সাথে চুক্তি সম্পাদন করতে সেবা গ্রহণ ও সেবা ক্রয়কারীর মধ্যে ঠিকাদারকে না রাখার দাবি জানান তারা। আউটসোর্সিং প্রথা বন্ধ করে আউটসোর্সিং ও দৈনিক মুজুরী ভিত্তিক নিয়োজিত সকল কর্মচারীদের চাকুরী পর্যায়ক্রমে বয়স শিথিলের দাবি তুলে ধরেন উপস্থিত বক্তারা।

এছাড়া সরকারী দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এ ইতি মধ্যে অনেকেই বিনা অপরাধে এবং ঠিকাদার কে ঘুষ না দিতে পারায়, যাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের চাকুরীতে পূর্ণ বহাল করার দাবিসহ উৎসব বোনাসসহ উৎসব ভাতা ও আউটসোর্সিং এ কর্মরত সকল কর্মচারীদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের জোড় দাবি জানানো হয় মানববন্ধনে।