প্রথমবার হিলি দিয়ে ৫৩৭ টন সরিষা আমদানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২২ ১৫:৪৬:৪৪
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরিষা আমদানি করা হয়েছে।দেশে চাহিদা থাকায় এ বন্দর দিয়ে প্রথমবারের মতো মেসার্স সামিয়া ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আমদানি করেছেন।
এ বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সয়াবিন তেলের দাম বাড়ায় সরিষা তেলের চাহিদা বেড়েছে। তাই এ বন্দর দিয়ে প্রথমবারের মতো সরিষা আমদানি করা হয়েছে। প্রতি কেজি সরিষা বন্দরে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। দেশের বিভিন্ন জায়গায় ওয়েল মিল এসব সরিষা কিনছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, গত তিনদিনে ভারতীয় ১৮টি ট্রাকে ৫৩৭ টন সরিষা আমদানি হয়েছে।
হিলি কাস্টমের রাজস্ব কর্মকর্তা নুরুল হক খান বলেন, সরিষা একটি শুল্কমুক্ত পণ্য। এরপরও এ পণ্যগুলো ভারত থেকে এলে আমরা সঠিকভাবে খালাসের ব্যবস্থা করে থাকি। যাতে আমদানিকারকরা নিরুৎসাহিত না হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














