দিনের ভোট দিনেই হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৪ ১২:৪৭:১৯
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দিনের ভোট দিনেই হবে। নির্বাচনকে প্রহসনে রূপ দেয়ার ইচ্ছে নেই।
মঙ্গলবার (২৪ মে) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














