হিলিতে দুই মাসে ৫৮৭ টন সরিষা আমদানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১০:২৬:০১
দেশের বাজারে সরিষার ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যটি আমদানি হচ্ছে। এবারই প্রথম আমদানি শুরু করে দেশের সরিষা মিলগুলো। গত মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৫৮৭ টন সরিষা আমদানি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ভোজ্যতেল উৎপাদনে আমদানীকৃত সরিষা ব্যবহার করা হবে। বাজারে মূল্যবৃদ্ধি ও তেলের সংকট মোকাবেলায় এটি ভূমিকা রাখবে।
এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বন্দর দিয়ে চলতি বছরের ১৪ মার্চ প্রথমবারের মতো ভারত থেকে সরিষা আমদানি শুরু হয়। ভারতের রাজস্থান থেকে এসব সরিষা আসছে। গাইবান্ধার মামা ভাগনা অয়েল মিল ও জামাই ভ্যারাইটি স্টোর এসব সরিষা আমদানি করছে। রাজস্থানের মারুতি উদ্যোগ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব সরিষা সরবরাহ করছে। প্রতি টন সরিষা ১ হাজার ৫০ ডলার থেকে শুরু করে ১ হাজার ৮০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে সম্প্রতি ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানিকারকরা। তবে এ সরিষা আমদানিতে কোনো শুল্ক নেই।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














