ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: ৪০০ জনের বিরুদ্ধে ঢাবি প্রশাসনের মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৮:৫০:২০


ঢাকা বিশ্ববিদ্যলেয়ে (ঢাবি) ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ৪০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো ইয়াহিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহ্বায়ক সদস্য মানসুরা আলম প্রমুখ।