আরও ২৮ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১৬:৫৪:৫৬
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনের করোনা শনাক্ত হলো।
তবে গত একদিনে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন অপরিবর্তিত।
বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৫ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন।
শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, ময়মনসিংহ বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন ও সিলেট বিভাগের চারজন রয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














