প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন ১৭৭ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৮:৪৯:১০
প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন ১৭৭ জন উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা। রোববার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ মোতাবেক ১৭৭ উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে (পূর্বতন অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা (১০ম গ্রেড) বেতন স্কেলে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদেরকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয় বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














