মেট্রোরেলের পিলার থেকে ইট পড়ে পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৭:১১:৩০
মেট্রোরেলের নিমার্ণাধীন পিলার থেকে ইট পড়ে সোহেল তালুকদার (৪৯) নামের একজন পথচারী নিহত হয়েছেন। তিনি মিরপুর-১০ নম্বরে একটি স্বর্ণের দোকানে চাকরি করতেন।
সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ১১নং সেক্টরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় নিমার্ণাধীন মেট্রোরেল প্রকল্পের ২০৩ নম্বর পিলারের কাছ থেকে ইট পড়ে সোহেল তালুকদার নামে এক পথচারী নিহত হয়েছেন।
নিহতের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহেলের গ্রামের বাড়ি বগুড়ায়।
নিহতের স্বজনরা জানান, সোহেল মিরপুরে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। আজ সকালে দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।মেয়েকে নিয়ে সোহেল মিরপুর-১২-তে ৯ নম্বর রোডের ২৭নং বাড়িতে ভাইয়ের বাসায় থাকতেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














