রাজধানীতে ৫৪ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০২ ১০:৪৮:১৩
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, বুধবার (১ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২ জুন) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫২১ পিস ইয়াবা, ৮৫ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশী মদ ও ৮৫ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














