আদালতে জাপানি মায়ের অভিযোগ খারিজ,শোনেননি বাবার আবেদনও
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-০২ ১১:১৯:২৬
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান শরীফের বিরুদ্ধে জাপানি মা নাকানো এরিকোর করা আদালত অবমাননার অভিযোগ খারিজ করেছেন । তবে আপিল বিভাগের আদেশ অমান্য করা নিয়ে জাপানি স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পাল্টা অভিযোগ আমলে নেননি আদালত।
দুই শিশুকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর করা আদালত অবমাননার অভিযোগ শুনানি নিয়ে বৃহস্পতিবার (২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
ব্যারিস্টার রাশনা ইমাম আদেশের বিষয়টি নিশ্চিত করেন ।
এদিন আদালতে জাপানি মায়ের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ শিশির মনির। অন্যদিকে বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন ব্যারিস্টার আক্তার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।
এদিন সুপ্রিম কোর্টের একই বেঞ্চ দুই শিশুকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে জাপানি নাগরিক নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দেন।
গত ১৭ মে দুই শিশুকে নিয়ে বিদেশে বেড়ানোর জন্য আদালতের অনুমতি নিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী মুহাম্মদ শিশির মনির।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














