আরও ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০২ ১৯:৫৩:৩৬


গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হলো। আর এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

বৃহস্পতিবার (২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন থেকে জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬৮ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন।

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, ময়মনসিংহ বিভাগের দুইজন, চট্টগ্রাম বিভাগের চারজন ও খুলনা বিভাগের তিনজন রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।