সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৩ ১৯:৫৮:২৫
বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত থাকায় সাগর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
শুক্রবার (৩ জুন) বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে কক্সবাজারে দুপুর থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














