৪১৫ যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট কাল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৪ ১৬:৪১:১৫
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল রোববার (৫ জুন)। এদিন সকাল ৯টায় ৪১৫ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ দিয়ে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট পরিচালিত হবে।
শনিবার (৪ জুন) সরকারি হজযাত্রীর প্রথম ফ্লাইটের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে ৯ জুলাই পবিত্র হজ পালিত হওয়ার কথা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন।
হজে যাচ্ছেন এমন বেশ কয়েকজন জানিয়েছেন তাদের অনুভূতির কথা। করোনা মহামারির মাঝে হজ পালনে বিলম্ব হলেও এবার যে যেতে পারছেন, সে ব্যাপারে স্বস্তি প্রকাশ পেয়েছে তাদের কথায়।
হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টায় হজ যাত্রীদের নিয়ে আমাদের প্রথম ফ্লাইট উড়ে যাবে সৌদি আরবের উদ্দেশে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৪১৫ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














