সম্পত্তি নিয়ে বিবাদে ভাবিকে খুন, দেবর আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৪ ১৭:১৭:৩২


রাজধানীর শ্যামপুরে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দেবর। মাত্র ছয় মাস আগে তিন সন্তান ও স্ত্রীকে রেখে মারা যান ওই মহিলার স্বামী।

শনিবার (৪ জুন) সকালে ছুরি আর বটি দিয়ে নাজমা বেগম নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে তার দেবর।

পুলিশ জানায়, জুরাইন এলাকার একটি বাসায় সকালে ছুরি আর বটি দিয়ে নাজমা বেগম নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে দেবর সেন্টু। এই ঘটনায় আরও এক ভাই ও তার স্ত্রী আহত হয়েছেন। ভাই মারা যাওয়ার পর ভাবির সাথে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিলো দেবর সেন্টুর সাথে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো বলে জানিয়েছে প্রতিবেশিরা।

ছয় মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে নির্বাক শিশু সন্তানরা। ঘাতক দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ।