৫১ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৬ ১১:৩৭:৩৪


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৬২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, ৮ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৩০৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৫ জুন) সকাল ৬টা থেকে সোমবার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।