আরও ৬৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১০ ১৬:৫৫:৫২


গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ অপরিবর্তিত আছে।

তবে গত একদিনে দেশে ৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জন।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৪৫ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।