‘এ মাসেই বীর মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল আইডি কার্ড’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১০ ২০:৫৩:০৯
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, এ মাসেই বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড বিতরণ শুরু করা হবে।
শুক্রবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ের কালামপুরে শহীদ মানিক স্মৃতিসৌধের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতকৃত ডিজিটাল আইডি কার্ডগুলো দেশের প্রতিটি উপজেলার নির্বাহী অফিসে পাঠানো হবে। সেখান থেকে মুক্তিযোদ্ধারা আইডি কার্ড সংগ্রহ করবেন।’
তিনি আরও বলেন, ‘ওয়েবসাইটে উপজেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আইডি কার্ড প্রস্তুত করা হবে এবং উপজেলায় পাঠানো হবে।’
আ ক ম মোজ্জাম্মেল হক বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করার কাজ চলমান রয়েছে। এ ছাড়া ইতোমধ্যে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন কিংবা আগামীতে মারা যাবেন—তাদের প্রত্যেকের কবর একই ডিজাইনে করা হবে। যাতে করে আগামী প্রজন্ম কবর দেখেই বুঝতে পারে যে এটা বীর মুক্তিযোদ্ধার কবর।’
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














