মেলায় নতুন বই এসেছে প্রায় সাড়ে ৩ হাজার

প্রকাশ: ২০১৬-০৩-০১ ১৬:১৩:০১


Book Fairঅমর একুশে গ্রন্থমেলা শেষ হল গতকাল। আবার এক বছর পর বইপ্রেমিদের কাছে ফিরে আসবে এই প্রাণের মেলা। নতুন বইয়ের মৌ মৌ গন্ধে পাঠকদের মাতিয়ে রেখেছিল নতুন পরাতন লেখকের বই। অনেকেই মনে কৌতুহল জাগতে পারে এবারের বইমেলায সর্বমোট কতটি বই এসেছে। হ্যা এবারের বইমেলায় ৩ হাজার ৪ শত ৪৪টি নতুন বই এসেছে। বাংলা একাডেমির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এর গল্প-৫০৩টি, উপন্যাস-৫২৯টি, প্রবন্ধ-১৯৭টি, কবিতা-৯৩৯টি, গবেষণা-৪৫টি, ছড়া-১১২টি, শিশুতোষ-১৬২টি, জীবনী-৮১টি, রচনাবলি-১২টি, মুক্তিযুদ্ধ-১০১টি, নাটক-১২টি, বিজ্ঞান-৫৩টি, ভ্রমণ-৫৪টি, ইতিহাস-৪৮টি, রাজনীতি-১৫টি, চিকিৎসা/স্বাস্থ্য-২৫টি, কম্পিউটার-৯টি, রম্য/ধাঁধা-১৮টি, ধর্মীয়-৩২টি, অনুবাদ-২৫টি, অভিধান-৬টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা-৪৫টি, অন্যান্য-৪২১টি, মোট:-৩৪৪৪টি।

২০১৫ সালে বইমেলায় নতুন বই এসেছিল ৩ হাজার ৭ শতটি। এর গল্প-৫৭৪টি,    উপন্যাস-৬২৯টি, প্রবন্ধ-২০২টি, কবিতা-৮৭৭টি, গবেষণা-১১৯টি,  ছড়া-১৩৭টি, শিশুতোষ-৯৪টি, জীবনী-৯০টি, রচনাবলি-৭টি, মুক্তিযুদ্ধ-৫৩টি, নাটক-২৯টি, বিজ্ঞান-৭১টি, ভ্রমণ-৭৪টি, ইতিহাস-৫৪টি, রাজনীতি-১৬টি, চিকিৎসা/স্বাস্থ্য-২২টি, কম্পিউটার-৪টি, রম্য/ধাঁধা-১৮টি, ধর্মীয়-৩২টি, অনুবাদ-১২টি, অভিধান-৭টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা-৩৩টি, অন্যান্য-৫৪৩টি, মোট:-৩৭০০টি।

২০১৪ সালে বইমেলায় নতুন বই এসেছিল ২ হাজার ৯শত ৫৯টি। এর গল্প-৩৯২টি, উপন্যাস-৫০২টি, প্রবন্ধ-১৯৯টি, কবিতা-৭১০টি, গবেষণা-৫৪টি,    ছড়া-১১৪টি, শিশুতোষ-১০৫টি, জীবনী-৯২টি, রচনাবলি-১১টি, মুক্তিযুদ্ধ-৫৭টি, নাটক-৩৩টি, বিজ্ঞান-৪১টি, ভ্রমণ-৭১টি, ইতিহাস-৪২টি, রাজনীতি-১৪টি, চিকিৎসা/স্বাস্থ্য-২৬টি, কম্পিউটার-১১টি, রম্য/ধাঁধা-৭১টি, ধর্মীয়-৩৮টি, অনুবাদ-২৫টি, অভিধান-৫টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা-৩৩টি, অন্যান্য-৩১৩টি, মোট:-২৯৫৯টি

এবছরের বইমেলায় ১ম দিন কোন বই আসেনি। ২য় দিন ৭টি, ৩য় দিন-৬৩টি, ৪র্থ দিন- ৯৩টি, ৫ম দিন- ২৫৬টি, ৬ষ্ঠ দিন-১৫৫টি, ৭ম দিন-১১৮টি, ৮ম দিন-৭৫টি, ৯ম দিন-১১০টি, ১০ম দিন-১০৫টি, ১১তম দিন-১৩১টি, ১২তম দিন-২৮০টি, ১৩তম দিন-১৩৫টি, ১৪তম দিন-৯৩টি, ১৫তম দিন-৮৪টি, ১৬তম দিন-৮৪টি, ১৭তম দিন-১৪০টি, ১৮তম দিন-৯৪টি, ১৯তম দিন-২৩৬টি, ২০তম দিন-১৩৭টি, ২১তম দিন-২১০টি, ২২তম দিন-৬৪টি, ২৩তম দিন-৯৩টি, ২৪তম দিনে কোন বই আসেনি, ২৫তম দিন-৭৪টি, ২৬তম দিন- ১৯৬টি, ২৭তম দিন- ১৭৯টি, ২৮তম দিন- ৯২টি এবং শেষের দিন নতুন বই আসে ১৪০টি, সর্বমোট ২৯ দিনে নতুন আসে ৩ হাজার ৪ শত ৪৪টি।

সানবিডি/ঢাকা/এসএস